Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

কালুখালীতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • / 691

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামে তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়  দৈনিক জনতার আদালত পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য হাসান শেখ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকার প্রভাবশালী আব্দুস সালাম ও তার ভগ্নিপতি রেজাউল করিম ক্ষমতার দাপট দেখিয়ে  বড় বাংলাট গ্রামের তিন ফসলি জমিতে সম্পূর্ণ অবৈধভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। নির্মাণাধীন ইটভাটার কাছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি কমিউনিটি ক্লিনিক, হাট বাজার এবং ইউনিয়ন পরিষদ অবস্থিত। এছাড়া রয়েছে প্রচুর ফসলি জমি। ইটভাটা নির্মাণ হলে কৃষিকাজে প্রতিবন্ধকতাসহ এলাকার জনগণ, শিক্ষক শিক্ষার্থীর সমূহ ক্ষতি হবে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে। সবকিছু উপেক্ষা করে চলছে ইটভাটা নির্মাণ কাজ।
হাসান শেখ জানান, ইটভাটা নির্মাণ বন্ধের জন্য তিনি সোচ্চার থাকায় ভাটার মালিকরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তিনি আশঙ্কা করছেন ভাটার মালিকরা তাকে ও তার সহযোগীদের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে।
এলাকাবাসী পরিবেশ বিধ্বংসীকারী ইটভাটা নির্মাণ বন্ধ ও তাদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানান।
জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭