বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জামায়াতের সাবেক রুকনকে এনসিপির আহ্বায়ক করায় বিতর্ক, চার ঘণ্টায় পদত্যাগ কোটচাঁদপুর হাসপাতালে সেবার মানোন্নয়নে এমপির সমন্বয় সভা সুপার এল নিনোর তাণ্ডবে বিশ্বে পৌনে ৪ লাখ প্রাণহানির শঙ্কা ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী মার্কিন পারমাণবিক অস্ত্র কেন্দ্রে আগুন ট্রেন দুর্ঘটনা, স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড আয়োজনের দায়িত্বে জবির রসায়ন বিভাগ সততা ও পেশাদারি জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড আয়োজনের দায়িত্বে জবির রসায়ন বিভাগ

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 9

শিক্ষার্থীদের মধ্যে রসায়নের প্রতি আগ্রহ বৃদ্ধি ও বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড–২০২৭ আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগ। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সহযোগিতায় আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশব্যাপী অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের ১৪টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব। এতে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলের কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি এবং এ-লেভেলের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেবেন।

প্রাথমিক পর্বের ফলাফলের ভিত্তিতে প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী শীর্ষ ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সারা দেশ থেকে নির্বাচিত সেরা ২০০ শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে মেধার ভিত্তিতে সেরা চার শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী বছরের ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ সব সময় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সঙ্গে যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ে প্রাথমিক ও চূড়ান্ত পর্ব সম্পন্ন হলে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য প্রায় পাঁচ মাস সময় পাবে। এই প্রস্তুতি আমাদের মেধাবী শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে দেশের জন্য গৌরবময় ফলাফল অর্জনে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড আয়োজনের দায়িত্বে জবির রসায়ন বিভাগ

প্রকাশের সময় : ০১:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬