মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে পিকআপে করে তিন গরু চুরি, দিশেহারা কৃষক নারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২ চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু কায়রোতে বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিকের মরদেহ ফেরাতে দুই দেশের কূটনৈতিক উদ্যোগ পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫ আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধ, ৫ জনকে গুলি করে হত্যা

নারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 9

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে পুরুষদের সঙ্গে প্রতারণা এবং কৌশলে ডেকে নিয়ে ছিনতাইয়ের অভিযোগে নওগাঁর বদলগাছীতে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন সিয়াম (১৮) ও রোহিত (১৮)। মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হুমায়ুন কবির (৪৫) নামের এক ব্যক্তিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হট শাপিলা গ্রামের বসাকপাড়া এলাকায় কেওড়াতলা মন্দিরের সামনে ডেকে নেওয়া হয়। সেখানে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে সিয়াম ও রোহিতসহ অজ্ঞাতপরিচয় আরও এক থেকে দুজন তাঁকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় হুমায়ুন কবির বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্তরা ছিনতাই করা মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির বদলগাছী থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্ত দুই তরুণকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে পুরুষদের আকৃষ্ট করার কথা জানিয়েছেন বলে দাবি পুলিশের। এভাবে বিভিন্ন ব্যক্তিকে কৌশলে ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া হতো।

এ ধরনের প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং তাঁদের ডাকে নির্জন স্থানে যাওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৫:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬