বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আতঙ্কে মানিক পশারীর স্বজনেরা; নেই পুলিশি পাহারা নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বৃহস্পতিবার সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রথম স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, দেশজুড়ে সমালোচনার পর শেষ পর্যন্ত তালাক উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ১ বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে: হান্নান মাসউদ ১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে: মঞ্জু ‘দার-ই-নিজাত’-এর আবু বকর কেন নেটিজেনদের জাতীয় ক্রাশ?

নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ১

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 18

নওগাঁয় অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি একটি শিবলিঙ্গসহ মোস্তাফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান চালায়। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এবং পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে চক রাজবল্লভ এলাকার বাসিন্দা মোস্তাফা আলীকে কষ্টিপাথরের তৈরি শিবলিঙ্গসহ আটক করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ২৪৫ কেজি এবং আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা শিবলিঙ্গের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ১

প্রকাশের সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬