শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

কোটচাঁদপুর হাসপাতালে সেবার মানোন্নয়নে এমপির সমন্বয় সভা

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 29

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।

সভায় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, অযথা ভোগান্তির শিকার না হন এবং স্বল্প খরচে মানসম্মত সেবা লাভ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর জামান প্রতীকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান এবং কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান।

এ ছাড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে পারস্পরিক সমন্বয়, জবাবদিহি নিশ্চিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত সমন্বয় সভা আয়োজন ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুর হাসপাতালে সেবার মানোন্নয়নে এমপির সমন্বয় সভা

প্রকাশের সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬