বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে শেকৃবির গবেষণা মাঠ পুনরুদ্ধারে ভাঙচুর শিক্ষার্থীদের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল নওগাঁয় জাল ২৫ হাজার টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার রাজধানীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় সমালোচনা আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে: স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আতঙ্কে মানিক পশারীর স্বজনেরা; নেই পুলিশি পাহারা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 1

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে আজ বৃহস্পতিবার।

বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি ও ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।

নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। বুধবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আইনশৃঙ্খলা রক্ষায় ১৯০ এসআরবি সদস্য এবং প্রায় আড়াই হাজার আনসারসহ পুলিশ সদস্য মাঠে কাজ করবেন।

উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষে তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশের সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬