বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জামায়াতের সাবেক রুকনকে এনসিপির আহ্বায়ক করায় বিতর্ক, চার ঘণ্টায় পদত্যাগ কোটচাঁদপুর হাসপাতালে সেবার মানোন্নয়নে এমপির সমন্বয় সভা সুপার এল নিনোর তাণ্ডবে বিশ্বে পৌনে ৪ লাখ প্রাণহানির শঙ্কা ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী মার্কিন পারমাণবিক অস্ত্র কেন্দ্রে আগুন ট্রেন দুর্ঘটনা, স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড আয়োজনের দায়িত্বে জবির রসায়ন বিভাগ সততা ও পেশাদারি জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 12

প্রথম ইনিংসে মাত্র ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল বেশ ভালো অবস্থানে থেকে। আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিকেরা। কিন্তু ২২১ রানে চতুর্থ উইকেট হারানোর পরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাতটি উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম সেশনে মাত্র ৫৯ রানের মধ্যে বাকি থাকা ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়ারিকান। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ ৫ উইকেট।

নতুন দিনে শুরুটা ছিল আনন্দময়। দিনের দ্বিতীয় বলেই আগের দিনের অপেক্ষা ঘুচিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওপেনার। অভিষিক্ত বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করা সাদমান।

এরপর ব্যাটিংয়ে নামেন আগের দিন ৪২ রানে চোট পেয়ে উঠে যাওয়া তাওহিদ হৃদয়। আর এক রানও যোগ করতে পারেননি। বিশপের বলে অহেতুক বড় শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি।

ষষ্ঠ উইকেটে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে যোগ করেন ৩২ রান। এরপর শুরু জোমেল ওয়ারিকানের জাদু। আর্ম ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ১৫ রান করা মিরাজ।

সেখান থেকে নামে ধস। সব মিলিয়ে মাত্র ১৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। হাসান মাহমুদ ও নাঈম হাসানকে ফেরান শামার জোসেফ। আর পরপর দুই বলে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামকে আউট করেন ওয়ারিকান।

৪ চারে ৮৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন লিটন। সব মিলিয়ে দ্বিতীয় দিন মাত্র ৫৯ রান যোগ করতে পারে বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

প্রকাশের সময় : ১২:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬