বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন দুর্দান্ত হামজা-ফারহান-শমিত-রাকিব, ২৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ২৪ বছর পর প্রিয় স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার হেলিও ১৫০: স্টাইল ও পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসঙ্গে রেকর্ড গড়া অ্যাথলেট থেকে ভয়ংকর ডাকাত হওয়ার গল্প মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৬ বাংলাদেশি আটক মহাদেবপুরে লটারির মাধ্যমে ১০০ নারী শ্রমিক নিয়োগ পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ক্রিকেটে ১০ রকম ‘ডাকে’র গল্প

২৪ বছর পর প্রিয় স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 9

দীর্ঘ ২৪ বছর পর আবারও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় একত্রিত হলেন সহপাঠীরা। তবে এবার তাঁদের হাতে ছিল না বই-খাতা, বরং প্রিয় বিদ্যালয়ের জন্য ছিল ভালোবাসার উপহার—নতুন ফার্নিচার।

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলনমেলায় তাঁরা বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু ফার্নিচার উপহার দেন। তাঁদের এ উদ্যোগে ফুটে উঠেছে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও শেকড়ের প্রতি গভীর টান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ আলী খান, অন্যান্য শিক্ষক এবং এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) কবিরুল হক সাগর, ইকোটেক্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার প্রকৌশলী রবিউল ইসলাম, ব্র্যাক বাংলাদেশের ম্যানেজার ওহিদুজ্জামার শিপন, কার্নিভাল এয়ার টিকেটিং লিমিটেডের চেয়ারম্যান সঞ্জয় কুন্ডু সেতু এবং হাবাসপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ প্রাক্তন ছাত্রীরা।

দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ এবং প্রিয় বিদ্যালয়ের জন্য কিছু করতে পারার আনন্দে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

শিক্ষাজীবন শেষ হলেও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা যে কখনো শেষ হয় না, এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগ যেন তারই এক অনন্য দৃষ্টান্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৪ বছর পর প্রিয় স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬