রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ই-রিকশার নিবন্ধন ফি ও সর্বোচ্চ গতি কত?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 15
দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম। একই সঙ্গে যানবাহনের গতিসীমা ও নিবন্ধন ফিও নির্ধারণ করে দিয়েছে সরকার।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি জানান, দুজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে চারজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন রিকশার ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি দিতে হবে ৫ হাজার টাকা।
প্রতিমন্ত্রী জানান, প্রতিটি ই-রিকশায় বাধ্যতামূলকভাবে স্পিডোমিটার স্থাপন করতে হবে। সাধারণ সড়কে এসব রিকশার অনুমোদিত সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১৫ কিলোমিটার।
নিবন্ধন ছাড়া ভবিষ্যতে কোনো ই-রিকশা চলাচল করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় থেকে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ টাইম) ধরা হয়েছে ১২ বছর।
তবে বর্তমানে চলাচলরত ই-রিকশা হঠাৎ বন্ধ করে দেওয়া হবে না জানিয়ে মীর শাহে আলম বলেন, রিকশামালিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপাতত এগুলো চলাচল করতে পারবে এবং পর্যায়ক্রমে সবগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। পাশাপাশি যানজট ও বিশৃঙ্খলা এড়াতে জোনভিত্তিক চলাচল, সুনির্দিষ্ট রুট নির্ধারণ ও ই-রিকশার জন্য নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে।
অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট করেন, ই-রিকশার ব্যাটারি চার্জিং অবশ্যই অনুমোদিত চার্জিং স্টেশন থেকেই করাতে হবে; অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ই-রিকশার নিবন্ধন ফি ও সর্বোচ্চ গতি কত?

প্রকাশের সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬