শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 8

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য সব পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন শাওয়াল খানম। ট্রাস্টটি দেশের শিল্পীদের কল্যাণে কাজ করে।

ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে চ্যানেল ২৪ অনলাইনকে শিবা শানু বলেন, ‘আমি সাংবাদিকদের মাধ্যমে নিয়োগের ব্যাপারে জেনেছি। এর বেশি কিছু জানি না। আগে আমি নিয়োগসংক্রান্ত চিঠি পাই, তারপর এ ব্যাপারে মন্তব্য করতে পারব।’

শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। প্রায় তিন দশকের অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরবর্তী সময়ে বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেতা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

প্রকাশের সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬