শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 3

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ কাটছাঁট ছাড়াই প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন পেয়েছে।

জানা গেছে, বোর্ডের সদস্যরা সিনেমাটি পর্যালোচনা করে কোনো দৃশ্য কর্তন ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র নির্মাণে এআই প্রযুক্তির ব্যবহারে নতুন সংযোজন হলো।

‘গ্যাপ’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলমসহ অনেকে।

সিনেমাটি নিয়ে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। সম্পূর্ণ এআই প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকেই বিষয়টিকে অসম্ভব মনে করেছিলেন। তবে আন্তর্জাতিক মানের এআই টুলস ব্যবহার করে দীর্ঘদিনের পরিশ্রমে সিনেমাটির প্রতিটি দৃশ্য নির্মাণের চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো দৃশ্য কর্তন ছাড়াই ছাড়পত্র পাওয়া তাঁদের জন্য বড় স্বীকৃতি। সীমিত বাজেট ও জনবল নিয়েও প্রযুক্তির যথাযথ ব্যবহারে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ সম্ভব, ‘গ্যাপ’ তার উদাহরণ। সিনেমাটি শিগগিরই দর্শকদের সামনে আসবে বলেও জানান তিনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন, আবহসংগীত ও ভিজ্যুয়াল ইফেক্টসের বড় একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

আগামী ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘গ্যাপ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

প্রকাশের সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬