শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, সুরতহালে মিলল নতুন তথ্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 30

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার তথ্য উঠে এসেছে পুলিশের সুরতহাল প্রতিবেদনে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) বিকেল পৌনে ৬টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

সুরতহাল প্রতিবেদনের বর্ণনা অনুযায়ী, তাহসিফের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। তার মাথায় কালো চুল এবং মুখে ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। চোখ ও মুখ বন্ধ এবং দুই হাত মাথার সামনে বাঁকানো ও মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল। পেট ফোলা থাকলেও বুক, পিঠ, দুই পা ও শরীরের অন্যান্য অংশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে কালো রঙের ফুলহাতা কাবলি শার্ট ও সাদা ট্রাউজার ছিল।

নৌ-পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদন অনুযায়ী, মরদেহের হাতে একটি ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, ২৮ বছর বয়সী তাহসিফ সাউরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আলোচিত ওই ভিডিওটি তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, সুরতহালে মিলল নতুন তথ্য

প্রকাশের সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬