বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় সমালোচনা আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে: স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আতঙ্কে মানিক পশারীর স্বজনেরা; নেই পুলিশি পাহারা নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বৃহস্পতিবার সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রথম স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, দেশজুড়ে সমালোচনার পর শেষ পর্যন্ত তালাক উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ১

এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 15

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর এলাকায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভিডিওগুলো বানোয়াট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে বলে দাবি করেছেন সংসদ সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া ভিডিওগুলো নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টু গ্রেপ্তার হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, “এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমার রাজনৈতিক একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে। প্রতিপক্ষ আমার সুনাম-সুখ্যাতি বিনষ্ট করার জন্য এগুলো করছে।”

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কিছু নেতা-কর্মী তাঁকে দল ও সংসদ থেকে বহিষ্কার এবং পদত্যাগের দাবি জানান। কয়েকজন নেতা-কর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণাও দেন। বড়াইগ্রামের বনপাড়া বাইপাসসহ বিভিন্ন স্থানে সংসদ সদস্যের ছবি সংবলিত বিলবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

নাটোর জেলা সনাকের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “একজন সংসদ সদস্য দেশের আইন প্রণেতা। তিনি যদি এমন অপকর্ম করেন, তাহলে আমাদের সমাজের কী হবে। একজন সংসদ সদস্যের এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী এগুলো যেন টলারেট না করেন, সে জন্য আমি আহ্বান জানাব।”

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, “দলের কোনো সদস্যের নৈতিক স্খলন হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের আহ্বায়ক কমিটির সভায় সংসদ সদস্য আব্দুল আজিজের ঘটনা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ঊর্ধ্বে নন।”

এমপিপুত্র তিন দিনের রিমান্ডে, যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম (৩২) নিহত হওয়ার ঘটনায় যুবদল নেতা ও সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মিন্টুকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজনের সশস্ত্র হামলার শিকার হন শাকিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শাকিলের বাবা রবিউল মিস্ত্রি হত্যাচেষ্টা মামলা করলে সোমবার রাতে মিন্টুকে আটক করে পুলিশ।

ছাত্রদল সূত্রের দাবি, সংসদ সদস্য আব্দুল আজিজের দুই ছেলের আলাদা সমর্থক গোষ্ঠী রয়েছে। নিহত শাকিল সংসদ সদস্যের ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের অনুসারী ছিলেন। অন্যদিকে মিন্টু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সোহাগ উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক। দুই ভাইয়ের সমর্থক গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের ফল জানা যায়নি।

কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে অফিস আদেশ দেওয়া হয়েছে।

জানাজায় ‘ভুয়া’ স্লোগান, প্রবাসীর শপিংমলে হামলা

নিহত শাকিলের বাবা রবিউল মিস্ত্রির অভিযোগ, তাঁর ছেলেকে কুপিয়ে আহত করার পর মামলার এজাহারে যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সংসদ সদস্য আব্দুল আজিজের নির্দেশে পরে সেই নাম বাদ দেওয়া হয়। মিন্টুর পাশাপাশি রাসেলও তাঁর ছেলের হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করছেন তিনি। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর সরকারি কলেজ মাঠে শাকিলের দ্বিতীয় জানাজায় নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ অংশ নেন। জানাজায় বক্তব্য দেওয়ার সময় আব্দুল আজিজ নিহতের পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

জানাজা শেষে রাত ১১টার দিকে মুসল্লিদের একাংশ মিছিল নিয়ে চাঁচকৈড় বাজারে যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেলের ‘রাস আরবান স্টাইল’ নামের শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, “কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে একজন প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

শাকিল হত্যার বিচার দাবিতে বুধবার বিকেলে নাটোর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় সমালোচনা

প্রকাশের সময় : ০৯:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬