শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 27

নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে কালুপাড়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। টহলদলের নেতৃত্ব দেন নায়েক মো. গোলাম আজম।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৭০/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার জগদল কলেজের সামনে নিকেশ্বর ফুটবল খেলার মাঠের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমিনুল ইসলামকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার জগদল গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।

আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর উদ্ধার করা ট্যাবলেটসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

প্রকাশের সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬