কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- প্রকাশের সময় : ১২:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 11

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন ও ইলিয়াস রহমান মিঠু।
অনুষ্ঠানে পৌর যুবদল নেতা শাহাজান আলী খোকন, আশরাফুজ্জামান রনি, আজিজুল লস্কর, শাহিন লস্কর, কাজল, সাইদুর রহমান, মিলন হোসেন, সাইফুজ্জামান স্বপন ও জাকির হোসেনসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
























