শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
তাহসিফের মৃত্যু তদন্তে পিবিআই

তুরাগের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাইবাছাই চলছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 5

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদের কাছের মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সংস্থাটি। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআইয়ের মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়। এর আগে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।

পিবিআই জানায়, তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সেটির মালিকানা নিশ্চিত করতে যাচাই-বাছাই চলছে।

গত বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এদিকে, তাহসিফের বাবা এনায়েতুল করিম বৃহস্পতিবার মর্গের সামনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তাহসিফের মৃত্যু তদন্তে পিবিআই

তুরাগের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাইবাছাই চলছে

প্রকাশের সময় : ০১:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬