বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 8

ঝিনাইদহের ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চঞ্চল বিশ্বাস ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার জহর বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আখতার হোসেন মিনা জানান, নিহত সুলতান আহমেদের ঝিনাইদহ পুলিশ লাইন্সের সামনে গ্রিলের দোকান ছিল। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। চুয়াডাঙ্গায় একটি ঠিকাদারি কাজের পাওনা টাকা নিয়ে সুলতানের সঙ্গে চঞ্চলের বিরোধ চলছিল।

এর জের ধরে ২০১৩ সালের ২৯ জুন সন্ধ্যায় মোবাইল ফোনে সুলতানকে ডেকে নেন চঞ্চল। পরদিন ৩০ জুন সকালে ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের মাঠ থেকে সুলতানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী হয়ে চঞ্চলকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন চঞ্চল।

পুলিশ পরিদর্শক আখতার হোসেন মিনা জানান, তদন্ত শেষে চঞ্চল বিশ্বাস ও জাহাঙ্গীর আলম নামে দুজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১৭ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আসামিরা মামলার বিচার ও তদন্ত কার্যক্রম বন্ধে উচ্চ আদালতে আবেদন করলে কার্যক্রম স্থগিত হয়। গত মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহারের পর আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।

তিনি আরও জানান, তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চঞ্চলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। নাম পরিবর্তন করে সুজা বিশ্বাস পরিচয়ে তিনি আশুলিয়ার কাঠগড়ার আলম মার্কেট এলাকায় ব্যবসা করছিলেন। এ মামলার অপর আসামি জাহাঙ্গীর আলম ২০২২ সালে মারা গেছেন।

মামলাটির তদন্ত চলছে জানিয়ে আখতার হোসেন মিনা বলেন, তদন্তে নতুন কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। গ্রেফতারের পর চঞ্চলকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬