বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে সবুজ হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 6

রাজবাড়ীতে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে আবু তালেব আজাদ ওরফে সবুজকে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের লক্ষীকোল গ্রামে নিহত সবুজের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নিহত সবুজ ওই গ্রামের বছির উদ্দিন বিশ্বাসের ছেলে।

সংবাদ সম্মেলনে নিহতের ভাই আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তার বাবা এক স্বজনের কাছে ছয় শতাংশ জমি বিক্রি করেছিলেন। প্রায় ছয় বছর আগে ওই জমি আব্দুস সামাদ কিনে নেন। এরপর থেকেই জমির সীমানা নির্ধারণ নিয়ে তাদের সঙ্গে আব্দুস সামাদের বিরোধ চলছিল।

তিনি জানান, গত ২৭ অক্টোবর বিরোধপূর্ণ জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করে সবুজের পরিবার। এ সময় আব্দুস সামাদের ছেলে কাজে বাধা দেন। একপর্যায়ে সামাদের পরিবারের সদস্যরা সবুজের ওপর হামলা চালান। এতে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা।

এ সময় নিহত সবুজের বোন রোকেয়া বেগম, স্ত্রী শামসুন্নাহার বেগম, ছেলে শাফিন আহম্মেদসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে আব্দুস সামাদ সরদারকে প্রধান আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন আব্দুস সামাদের স্ত্রী মর্জিনা বেগম লক্ষী (৪৫), ছেলে আলিফ মাহমুদ (২০), মেয়ে জান্নাতুল ফেরদৌস তুষ্ট (২৩), সাদিয়া (১৮) ও সিনহা খাতুন (১৯)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সবুজ হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬