বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস, আগুন জ্বলতেই কৌতূহল সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক রাকিব পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন শাকিবের সঙ্গে জুটি হওয়ার গুঞ্জন, কে এই পাকিস্তানি অভিনেত্রী? প্রত্যেক মানুষের গড়ে তিনটি রোগের জিনগত ঝুঁকি থাকে: গবেষণা মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস, আগুন জ্বলতেই কৌতূহল

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 6

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সাবমারসিবল পাম্পের পাইপ থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি পরীক্ষা করে ভূগর্ভে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে এ ঘটনা ঘটেছে। বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ প্রায় এক বছর আগে মাছ পরিবহনের গাড়িতে পানি সরবরাহের জন্য ২৮০ ফুট গভীর একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন।

কামরুল শেখ জানান, গত এক সপ্তাহ ধরে পাম্পটি দিয়ে পানি কম উঠছিল। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে কৌতূহলবশত পাম্পের পাইপের মুখে গ্যাস লাইট ধরালে আগুন জ্বলে ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার তাঁর দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় জমে। তাঁদের অনুরোধে তিনি কয়েক দফা পাম্প চালিয়ে আগুন জ্বলার বিষয়টি দেখান।

স্থানীয় যুবক শিহাব শেখ বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে তাঁরা আগুন জ্বলার বিষয়টি দেখেছেন। ভূগর্ভে সত্যিই গ্যাস রয়েছে কি না, তা নিশ্চিত হতে দ্রুত বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করার দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন। শুক্রবার তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

তবে পাম্পের পাইপ দিয়ে বের হওয়া পদার্থটি প্রকৃতপক্ষে কী ধরনের গ্যাস, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের পরীক্ষা প্রয়োজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস, আগুন জ্বলতেই কৌতূহল

প্রকাশের সময় : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬