শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 15

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭। এ অবস্থায় অন্য বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৩০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি একটি স্বাভাবিক ঘটনা। তবে এটি বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। উড্ডয়নের আগে পরীক্ষার সময় সমস্যাটি ধরা পড়ে। বিমানের ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না; বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট একটি সফটওয়্যারজনিত ত্রুটি দেখা দিয়েছিল। সেটি সমাধানের পর ফ্লাইটটি উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়। এ কারণে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিলম্ব হয়।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী চাইলে অন্য বিমানে দেশে ফিরতে পারতেন, এমনকি জাপানেও অবস্থান করতে পারতেন। কিন্তু তিনি সফরসঙ্গীদের আশ্বস্ত করে তাঁদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

বিলম্বের সময় প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান ফ্লাইটে থাকা শিশুদের খাবারের ব্যবস্থা করেন এবং তাদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি খেয়াল রাখেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের প্রকৌশল দল ও জাপানের কারিগরি কর্মীরা যৌথভাবে ত্রুটি মেরামত করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেরামত শেষে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। পরে রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬