বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড ‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান আজকের ই-পেপার (১১ নভেম্বর) ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের

ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0
ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি

ফুটবল মাঠে কত সংঘর্ষ হয়। কেউ উঠে দাঁড়ান, কেউ ব্যথায় কুঁকড়ে যান। খেলা থামে, আবার শুরু হয়। গ্যালারিতে ফিরে আসে চিৎকার। কিন্তু কিছু সংঘর্ষ আছে, যার পর আর কোনো খেলা থাকে না। থাকে শুধু শোক, অপরাধবোধ আর এক বুক অসহায়ত্ব।স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ২ নভেম্বর এমনই এক দুর্ঘটনা ঘটেছে। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন এফসি আন্দোরার গোলকিপার হেসুস ওউনো ও তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল। ম্যাচটি পরিত্যক্ত হয়। হাসপাতালে নেওয়া হয়েছিল দে মিগুয়েলকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ৩০ বছর বয়সী এই ফুটবলারকে। পরদিন স্থানীয় সময় সকাল আটটায় ইউনিভার্সিটি হসপিটাল অব নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ায় তাঁর মৃত্যু হয়।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

পৃথিবীতে তখন তাঁর জন্য অপেক্ষা করছিলেন স্ত্রী ও ছোট্ট মেয়ে। ২০২৫ সালে জন্ম নেওয়া মেয়েটি হয়তো এখনো বুঝতেই শেখেনি, বাবা কী জিনিস। আর যাঁর সঙ্গে সংঘর্ষে সেই বাবার এই মৃত্যু, সেই ওউনোও যেন হারিয়ে গেছেন নিজের ভেতর থেকে।২৫ বছর বয়সী এই গোলকিপার এখন ঘরবন্দী। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তাঁর পরিচিত একজন বলেছেন, ‘ওউনো পুরোপুরি বিধ্বস্ত। নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন।’ আরেকজনের কথায়, ‘এ মুহূর্তে সে নিজেকেও চিনতে পারছে না।’

কীভাবে চিনবেন? যে মানুষটি মাঠে নেমেছিলেন ফুটবল খেলতে, গোল ঠেকাতে তাঁর একটি মরিয়া মুহূর্তের সঙ্গে জড়িয়ে গেল আরেকটি মানুষের মৃত্যু। এমন ভার বইতে হয়তো কোনো প্রস্তুতিই যথেষ্ট নয়।ওউনোর জীবনও একসময় ছিল স্বপ্নের পিছু ছুটত। সেটা তাঁর কৈশোরের গল্প। ২০০১ সালের ১ মার্চ ইকুয়েটোরিয়াল গিনির বাতা শহরে তাঁর জন্ম। আট বছর বয়সে মায়ের কাছে ফিরতে স্পেনের সান সেবাস্তিয়ানে চলে আসেন। ২০২৩ সালে এক পডকাস্টে বলেছিলেন, ‘আমি পরিবারের বেশির ভাগ সদস্যকে পেছনে ফেলে এসেছিলাম। ফুটবল খেলার স্বপ্ন নিয়ে নয়, মায়ের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন নিয়ে।’

যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

ফুটবল তাঁকে গোলকিপার বানিয়েছে অনেকটা ঘটনাচক্রে। শুরুতে খেলতেন আক্রমণভাগে। একদিন নিজেদের গোলকিপার চোট পাওয়ার পর বদলে যায় তাঁর পজিশন। এরপর রিয়াল সোসিয়েদাদের একাডেমি, আলাভেস, ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দল হয়ে আন্দোরা। ২০২২ আফ্রিকা কাপ অব নেশনসে মালির বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় এসেছিলেন ওউনো। কিন্তু ফুটবল যে শুধু স্বপ্ন পূরণের গল্প নয়, সেটিও এখন নির্মমভাবে বুঝতে হচ্ছে তাঁকে।

দে মিগুয়েলের সাবেক সতীর্থরা শোক জানাচ্ছেন। আন্দোরা আগামী রোববারের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। ক্লাব জানিয়েছে, প্রয়োজন হলে ওউনোসহ সংশ্লিষ্ট সবাইকে মানসিক সহায়তা দেওয়া হবে। পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এটি এমন এক অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা, যা আমাদের সবাইকে স্পর্শ করেছে।’ আন্দোরা ডিফেন্ডার লাউতারো স্পাটজ লিখেছেন, ‘কিছু মুহূর্ত আসে, যখন ফুটবলের আর কোনো অর্থ থাকে না।’ওউনো নিজেও শোক প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কী বলব, তা খুঁজে পাচ্ছি না। যা ঘটেছে, তা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন। হেসুসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি

প্রকাশের সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬