সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
বিপাকে ৩২ হাজার পরিবার

১৮ দিনেও কাটেনি সাজেকের অবরোধের অস্থিরতা, ভোগান্তিতে ৩২ হাজার পরিবার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 14

১৮ দিনেও কাটেনি সাজেকের অবরোধের অস্থিরতা। দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাঙামাটির সাজেকে এখনো বিরাজ করছে ভুতুড়ে পরিস্থিতি। অবরোধের কারণে স্থবির হয়ে পড়েছে সেখানকার প্রায় ১৫০টি হোটেল ও রিসোর্ট। বেকার হয়ে পড়েছেন এসব প্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার মানুষ। এর চেয়েও বেশি ভোগান্তিতে পড়েছেন সাজেকের স্থানীয় প্রায় ৩২ হাজার পরিবারের সদস্যরা।

অন্যদিকে, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চুক্তির পক্ষ-বিপক্ষের দুই সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফের মধ্যে প্রায়ই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে সাজেকে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে অরুনা চাকমা নামে এক নারী আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে অবরোধের ডাক দেয় ইউপিডিএফ-সমর্থিত সংগঠন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। শুরুতে এক দফা এক দাবিতে অবরোধ চললেও দাবি পূরণ না হওয়ায় সংগঠন দুটি পাঁচ দফা দাবি যুক্ত করে অনির্দিষ্টকালের জন্য অবরোধ অব্যাহত রাখে।

এসব দাবি নিয়ে সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রাঙামাটি-সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেন। স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার কথা বিবেচনা করে তাঁরা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে অবরোধকারীরা সেই অনুরোধে সাড়া না দিয়ে উল্টো অবরোধের কঠোরতা বাড়ান।

এরই মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট সাজেক পর্যটন সড়ক বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির নেতা বাবুধন চাকমা বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। যত দিন পর্যন্ত পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হবে, তত দিন অবরোধ চলবে।

এদিকে সীমান্তবর্তী সাজেকের সঙ্গে বাঘাইহাট, বাঘাইছড়ি ও দীঘিনালার যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন সাজেকের প্রায় ৩২ হাজার মানুষ। দিন যত যাচ্ছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে অবরোধকারীদের বিরুদ্ধে ক্ষোভও বাড়ছে। তবে অবরোধ চলমান থাকলেও মাঠে অবরোধকারীদের দেখা মিলছে না। বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট, কাচালং, মাচালং ও উজো বাজার এলাকায় কোনো পিকেটার নেই।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গহিন পাহাড়ে সশস্ত্র ব্যক্তিদের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সাজেক এলাকা শান্ত রয়েছে।

অন্যদিকে, অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বনানী বন বিহারে কঠিন চীবর দানোৎসব পালন না করার ঘোষণা দিয়েছে বিহার কর্তৃপক্ষ। অবরোধের কারণে যাতায়াতব্যবস্থা ব্যাহত হওয়ায় ভিক্ষু-শ্রমণ, দায়ক-দায়িকা ও দূরদূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষের পক্ষে অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিহার কমিটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপাকে ৩২ হাজার পরিবার

১৮ দিনেও কাটেনি সাজেকের অবরোধের অস্থিরতা, ভোগান্তিতে ৩২ হাজার পরিবার

প্রকাশের সময় : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬