রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকবে ৪ দিন গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন কালীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক বিতরণ মৃত্যুভয় জয় করে ক্যামেরার সামনে তানিয়া বৃষ্টি: ‘ডাক্তার বলেছিল আর সাড়ে ৪-৫ বছর বাঁচব’ সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি তাহসিফ হত্যা: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর বাজার খরচ কমাতে মানতে পারেন যেসব সহজ কৌশল কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁয় ডিবির অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কালীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক বিতরণ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 4

‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফ মো. মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশকে স্বনির্ভর করতে যুবকদের ভূমিকা অপরিসীম। যুবকদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও স্বাবলম্বী করতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি যুব উদ্যোক্তাদের মধ্যে সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, বিভিন্ন এনজিও ও সমবায় সমিতির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক বিতরণ

প্রকাশের সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬