গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিএমপির নিউজ পোর্টাল হ্যাকের সন্দেহ, ওয়েবসাইটে ভাসছে রাজনৈতিক বার্তা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 25

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হয়েছে। এতে পোর্টালটি হ্যাক হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে পুলিশের ছবি, সহিংসতার দৃশ্য এবং রাজনৈতিক বার্তা প্রদর্শিত হচ্ছিল।
ওয়েবসাইটে ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবিও দেখা যায়। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনা যাচ্ছিল।
এ ঘটনার পর ডিএমপি নিউজের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। তবে পোর্টালটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
Tag :






















