রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মিরপুরে শ্রমিক আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা, আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে কারখানার গুদামে আগুন, ফায়ার সার্ভিসকে বাধা জাবির পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি হলেন অধ্যাপক ফরিদ আহমদ নওগাঁ সীমান্তে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বড় দরপতনের পর ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমল সোনার দাম প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনি নোটিশের জবাব দেওয়ার নির্দেশ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 17

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ ঘটনা ঘটে। সকাল থেকে শুরু হওয়া আন্দোলন চলাকালে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশের সময় : ১২:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬