রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মিরপুরে শ্রমিক আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা, আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে কারখানার গুদামে আগুন, ফায়ার সার্ভিসকে বাধা জাবির পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি হলেন অধ্যাপক ফরিদ আহমদ নওগাঁ সীমান্তে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বড় দরপতনের পর ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমল সোনার দাম প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনি নোটিশের জবাব দেওয়ার নির্দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 13

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কে জড়ো হন।

শ্রমিকদের আন্দোলনের কারণে সফিপুর বাজারসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এদিকে, কোনাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর থাকা একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন ধরিয়ে দেন।

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই পুলিশ সদস্যরা কোনাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন

প্রকাশের সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬