রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মিরপুরে শ্রমিক আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা, আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে কারখানার গুদামে আগুন, ফায়ার সার্ভিসকে বাধা জাবির পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি হলেন অধ্যাপক ফরিদ আহমদ নওগাঁ সীমান্তে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বড় দরপতনের পর ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমল সোনার দাম প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনি নোটিশের জবাব দেওয়ার নির্দেশ

শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনি নোটিশের জবাব দেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 8

চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার। নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে।

গত ২৮ অক্টোবর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।

নোটিশে অভিযোগ করা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি ও এক্সক্লুসিভিটি-সংক্রান্ত শর্ত লঙ্ঘন করেছেন শরিফুল রাজ। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন প্রযোজক।

প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রাজ। এ জন্য তিনি অগ্রিম অর্থও নিয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী, ওই সময়ে তাঁর অভিনীত অন্য কোনো সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল না। তবে পরবর্তী সময়ে তিনি ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় যুক্ত হয়েছেন, যেটি একই ঈদে মুক্তির কথা রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে শরিফুল রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, প্রযোজক শাহরিন আক্তার সুমি প্রযোজিত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপর তাঁর প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ সিনেমা। এ ছাড়া শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ নামে আরেকটি সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে তাঁর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনি নোটিশের জবাব দেওয়ার নির্দেশ

প্রকাশের সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬