বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক রাকিব

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 11

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য ডেইলি স্টারের রাকিব মাদবর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদদীন নতুন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সহসভাপতি হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহামুদুর রহমান নাজিদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দ্য নিউ নেশনের মো. আব্দুর রাকিব এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মো. মিলন হোসেন।

এ ছাড়া দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের ইয়াছির মো. ফাহাদ এবং অর্থ সম্পাদক হয়েছেন জাগো নিউজের তৌফিক হোসেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যায়যায়দিনের মিজান উদ্দীন মাসুদ ও বাংলা ট্রিবিউনের সুহাইল আহমদ।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক রইছ উদদীন বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির অনেক অর্জন রয়েছে। সমিতির সদস্যরাই এ সংগঠনের প্রাণ। সব সদস্যকে সত্য অনুসন্ধানে কাজ চালিয়ে যেতে হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক রাকিব

প্রকাশের সময় : ০৯:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬