শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শ্রমিক অসন্তোষে কোনাবাড়ি-চন্দ্রা সড়কের সব পোশাক কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 13

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গত কয়েক দিন ধরে এই সড়কের মৌচাক, সফিপুর ও কোনাবাড়ি এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনের জেরে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ এবং কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে ছুটি ঘোষণা করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকার সব কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রমিক অসন্তোষে কোনাবাড়ি-চন্দ্রা সড়কের সব পোশাক কারখানায় ছুটি

প্রকাশের সময় : ০৬:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬