Dhaka ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচি নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস, মাদক আইনে মামলা নওগাঁর নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ আটক ৩ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের অভিযান, উদ্ধার বিলাসবহুল সামগ্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১ সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা নওগাঁয় সাংবাদিককে মামলার হুমকির অভিযোগ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান খোয়ালেন কালুখালীর চালক, থানায় অভিযোগ

কালুখালীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, ফিড চুরির সময় দুর্ঘটনায় মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 32

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত জসিম শেখ একই গ্রামের মৃত বিশু শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা চুরির চেষ্টা করেন জসিম শেখ। এ সময় ভারী ফিডের বস্তা তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, ফিড চুরির সময় দুর্ঘটনায় মৃত্যু

প্রকাশের সময় : ১২:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬