Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান খোয়ালেন কালুখালীর চালক, থানায় অভিযোগ

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 133

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক অটোভ্যানচালক যাত্রীবেশী প্রতারকের খপ্পরে পড়ে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোভ্যানটি হারিয়েছেন। এ ঘটনায় ফরিদপুরের মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী লুৎফর খান (৪০) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাচুরিয়া গ্রামের শহাদত খানের ছেলে। দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে তিনি পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে কালুখালী উপজেলার শিকজান এলাকা থেকে এক ব্যক্তি যাত্রী হিসেবে লুৎফর খানের অটোভ্যানে ওঠেন। প্রথমে তিনি বালিয়াকান্দি হাসপাতালে যাওয়ার কথা বললেও পরে মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে চালককে বিভিন্ন স্থানে নিয়ে যান।

একপর্যায়ে জামালপুর বাজার হয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার চর চন্দনা আমপাড়া এলাকায় পৌঁছে ওই ব্যক্তি জানান, এটি তার বাড়ির কাছাকাছি। এরপর বাড়ি থেকে একজনকে ডেকে আনার কথা বলে লুৎফর খানকে অটোভ্যানটি রেখে অপেক্ষা করতে বলেন।

কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে আসা এক ব্যক্তি জানান, এটি ওই যাত্রীর বাড়ি নয়। এতে সন্দেহ হলে লুৎফর খান দ্রুত ঘটনাস্থলে ফিরে এসে দেখেন, তার অটোভ্যানটি আর সেখানে নেই। পরে তিনি বুঝতে পারেন, যাত্রীবেশী প্রতারক কৌশলে অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।

লুৎফর খান জানান, চুরি হওয়া সবুজ রঙের তিন চাকার অটোভ্যানটির আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “অটোভ্যানটিই ছিল আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। এটি হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। এখন পরিবার নিয়ে কীভাবে চলব জানি না। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, দ্রুত অটোভ্যানটি উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করা হোক।”

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী আশা প্রকাশ করেছেন, পুলিশ দ্রুত তদন্তের মাধ্যমে প্রতারককে শনাক্ত করে তার অটোভ্যানটি উদ্ধার করতে সক্ষম হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান খোয়ালেন কালুখালীর চালক, থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬