Dhaka ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান, কোনো প্রশ্রয় নয়: নিপুন রায় ‘বিয়েটা আর করতে হলো না’—আর্জেন্টিনার পরাজয়ে যা বললেন পরীমণি রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ও মেট্রো স্টেশন বন্ধ আদালতের নির্দেশে নওগাঁয় ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস শরিক দলের শীর্ষ নেতাদের আজ যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের অভিযান, উদ্ধার বিলাসবহুল সামগ্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 33

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রীর তালিকা (ইনভেন্টরি) প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে পরিচালিত এ অভিযানে শতাধিক কোট, টাই, দামী ঘড়ি, গয়না ও অন্যান্য আসবাবপত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল গুলশানের ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে।

দুদক জানায়, ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স (যার মধ্যে ৪টি রোলেক্স), ৩ সেট মুক্তার গয়না, ৪টি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয় রসিদ পর্যালোচনায় প্রতিটির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে বলে জানা গেছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বলেন, আদালতের আদেশ অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে ফ্ল্যাটে প্রবেশ করে ইনভেন্টরির কাজ শুরু হয়। কাজ শেষ না হওয়ায় এটি আগামীকালও চলবে।

দুদক সূত্রে জানা যায়, ক্ষমতার পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।

গত ২ জুলাই আদালতের নির্দেশে গুলশানের রোড-৬৬-এর দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে রিসিভার হিসেবে দেওয়া হয়। ইনভেন্টরি কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান।

এর আগে আদালত সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে বিনিয়োগও অবরুদ্ধ করা হয়। এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা বলে আদালতে উপস্থাপিত তথ্য থেকে জানা যায়।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের অভিযান, উদ্ধার বিলাসবহুল সামগ্রী

প্রকাশের সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬