Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 94

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে রোববার (১৯ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক তাওহীদ হৃদয়ের ব্যাটে জয়ের ভিত গড়ে বাংলাদেশ।

বাংলাদেশের শুরুটা ছিল ধীরগতির। ৫ বলে ৪ রান করে আউট হন সাইফ হাসান। পাওয়ার প্লে শেষে টাইগারদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩০ রান। এরপর ইমন ও তানজিদ দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন। ইমন ২৪ রান করে ফিরলেও তানজিদের সঙ্গে হৃদয়ের ৬৩ রানের জুটি বাংলাদেশকে জয়ের খুব কাছে নিয়ে যায়। হৃদয়ও করেন ২৪ রান।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। তবে ব্র্যান্ড ইভান্স টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে নাটকীয়তা ফেরান। হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। তবে এলবিডব্লিউর আবেদন আম্পায়ার ডেড বল ঘোষণা করলে বেঁচে যান শেখ মেহেদী হাসান। এরপর পরের বলেই চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

অপরাজিত ৬৬ রান করে ম্যাচসেরা ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। শেখ মেহেদী হাসান অপরাজিত থাকেন ৪ রানে। এছাড়া ইয়াসির আলী রাব্বি করেন ১০ রান।

এর আগে জিম্বাবুয়ের হয়ে ডিওন মায়ার্স ৫২ বলে ৭২ এবং ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। তবে শেষদিকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসানসহ আরও তিন বোলার একটি করে উইকেট শিকার করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

প্রকাশের সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬