Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 87

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) উপজেলার পিঞ্জরী ইউনিয়নের গোয়ালংক গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গোয়ালংক গ্রামের রুঙ্গু ঘরামীর স্ত্রী কাজুলী বেগম বাড়ির পাশের এলাকায় গবাদিপশু চরাতে যান। এ সময় রুঙ্গু ঘরামীর ছোট ভাইয়ের স্ত্রী শামসুন্নাহার বেগম তাদের জায়গা থেকে গবাদিপশু সরিয়ে নিতে বললে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে শামসুন্নাহারের স্বামী কাইয়ুম ঘরামী ঘটনাস্থলে এসে কাজুলী বেগমকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

কাজুলী বেগম বলেন, দীর্ঘদিন ধরে কাইয়ুম ঘরামীর সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। তার দুই ছেলে প্রবাসে থাকেন এবং এক মেয়ে বাইরে পড়াশোনা করেন। অসুস্থ স্বামীকে নিয়ে বাড়িতে বসবাসের সুযোগে তাকে মারধর করা হয়েছে বলে দাবি করে তিনি অভিযুক্তের বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে কাইয়ুম ঘরামী বলেন, তার স্ত্রীর সঙ্গে ভাবির ঝগড়া হচ্ছিল। তিনি সেখানে গিয়ে কেবল দুজনকে শান্ত করার চেষ্টা করেছেন, কাউকে মারধর করেননি।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত দাস বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬