গুরুত্বপূর্ণ সংবাদ:
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচি
কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
- প্রকাশের সময় : ১২:০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 19
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।
রোববার (১৯ জুলাই) রাত ৯টায় কলেজের শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের চার শিক্ষার্থীসহ দেশের নিহত এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা জাতীয় সংগীত পরিবেশন করেন এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নিহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এ সময় তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতাও পালন করা হয়।
কর্মসূচিতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল হাসানের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক এম. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কাননসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :


























