Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

বইমেলায় স্টলের সেরা পুরস্কার পেল রাজবাড়ী সাহিত্য পরিষদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 257

রাজবাড়ীর একুশে বই মেলায় সেরা স্টলের পুরস্কার পেয়েছে রাজবাড়ী সাহিত্য পরিষদ। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে  সম্প্রতি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বইমেলা। বইমেলায় ২০টি স্টল অংশগ্রহণ করে।

দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে রাজবাড়ী সাহিত্য পরিষদের সুসজ্জিত স্টল। রঙ, আলোকসজ্জা ও সৃজনশীল উপস্থাপনার সমন্বয়ে স্টলটি হয়ে উঠেছে নান্দনিকতার এক অনন্য দৃষ্টান্ত। প্রবেশমুখে আকর্ষণীয় ব্যানার, দেয়ালজুড়ে স্থানীয় কবি-সাহিত্যিকদের ছবি ও প্রকাশিত গ্রন্থের প্রচ্ছদ প্রদর্শন দর্শকদের দৃষ্টি কাড়ে।

স্টলের ভেতরে বইগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো ছিল, যাতে পাঠকরা সহজেই তাঁদের পছন্দের বই খুঁজে নিতে পারেন। নতুন প্রকাশনা, গবেষণাধর্মী গ্রন্থ ও তরুণ লেখকদের বই বিশেষভাবে স্থান পেয়েছে।

আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে কোমল আলো, যা স্টলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। দর্শনার্থীদের বসে বই দেখার জন্য রাখা হয় ছোট পাঠকোণা। আয়োজকদের মতে, পাঠকের সঙ্গে সাহিত্যের সম্পর্ক আরও গভীর করতেই এমন সৃজনশীল উপস্থাপনা।

মেলায় আগত দর্শনার্থীরা স্টলের সাজসজ্জা ও বইয়ের বৈচিত্র্েযর প্রশংসা করেন। অনেকেই বলেন, এই আয়োজন স্থানীয় সাহিত্যচর্চায় নতুন উদ্দীপনা যোগাবে। রাজবাড়ী সাহিত্য পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বইমেলায় স্টলের সেরা পুরস্কার পেল রাজবাড়ী সাহিত্য পরিষদ

প্রকাশের সময় : ০৭:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬