Dhaka ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 13

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের শ্যামল সরকারের ছেলে সুজন সরকার এবং খানখানাপুর ইউনিয়নের খোরশেদ শেখের ছেলে রাসেল শেখ।

জিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার রমজান খার ছেলে রফিকুল ইসলাম, লক্ষীকোল গ্রামের বাবু মিস্ত্রির ছেলে সোহেল এবং বসন্তপুর ইউনিয়নের কোলারহাট এলাকার মনির হোসেন পাটোয়ারীর ছেলে হাবিব পাটোয়ারি ও উদয়পুর গ্রামের আবুল শেখের ছেলে আলম শেখ।

এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামের নৈমদ্দিন মন্ডলের ছেলে জব্বার মন্ডল এবং পৌর শহরের ভবানীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিয়া হায়দার।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬