Dhaka ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 14

মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির বিদেশি নিবন্ধন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নাগরিক এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। তিনি বলিউড তারকা আমির খানের ভাতিজা। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিত সোমাইয়া অভিযোগ করেন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন। তার অভিযোগের পর বিষয়টি এফআরআরওর কাছে পাঠানো হয়। পরে সংস্থাটি অভিনেতাকে ভারত ছাড়ার নোটিশ দেয়। এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইমরানের কাছে ওই নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের খার এলাকায় বসবাস করেন এই অভিনেতা।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেন ইমরান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়। ওই সময় অভিনেতা, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন, মা নুসরাত এবং আত্মীয় জাইন মেরিসহ প্রায় ৪০০ জনকে আটক করে পুলিশ।

পরে জাইন অভিযোগ করেন, আটকের সময় পুলিশ তাকে মারধর ও হেনস্তা করেছে। একটি ভিডিওতে তিনি দাবি করেন, তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। এদিকে বিজেপি নেতা সোমাইয়া ইমরানকে ভারত থেকে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে তার নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, বিদেশি নাগরিক হয়ে কেউ রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন কি না।

তবে বিক্ষোভে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ইমরান জানিয়েছেন, কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে কিংবা নির্দিষ্ট কোনো দাবি নিয়ে তিনি সেখানে যাননি। মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

ইমরানের ভাষ্য, তার সেখানে যাওয়ার পেছনে কোনো নির্দিষ্ট দাবি ছিল না। তিনি এই শহরে থাকেন এবং একজন নাগরিক হিসেবে সেখানে গিয়েছিলেন। মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তা দেখতেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন বলে জানান এই অভিনেতা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পান বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা। তাদের অভিযোগ, আটকের কারণ জানানো হয়নি, এমনকি বাড়ি ফেরার পথেও বাধার মুখে পড়তে হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

প্রকাশের সময় : ০৮:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬