Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার

কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 3

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা করেছে ইউনিয়ন বিএনপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মদাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গান্ধীমারা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের দিকনির্দেশনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন ও ওবায়দুল কবির কুন্নু, মদাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির, মদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খাজা এবং সমাজসেবক এস এম নাসিরুল ইসলাম বাবু। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সভায় মদাপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও তাঁদের মতামত তুলে ধরেন।

বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

প্রকাশের সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬