গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক
খোরশেদ আলম, নওগাঁ:
- প্রকাশের সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 3
নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৫০ গ্রাম গাঁজাসহ মোছা. মমতাজ বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের হোসেনপুর গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁকে গাঁজাসহ আটক করা হয়।
আটক মমতাজ বেগম রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর গ্রামের মৃত কেফাতুল্লা ওরফে চিরু মণ্ডলের মেয়ে এবং মো. মোকছেদ সোনারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা গেছে।
Tag :























