Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার মার্কিন সহায়তা বন্ধের জবাবে রুশ তেল শোধনাগারে পুনরায় হামলার ঘোষণা জেলেনস্কির

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 10

রাজবাড়ীতে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘণ্টায় তিনজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১ লাখ ২২ হাজার মিটার জাল ধ্বংস এবং ৩৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

বুধবার বেলা ৩টা থেকে বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সারা দেশে ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে পদ্মা নদীতে অভিযান চালানো হয়।

জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুতাসির হাসান খান। মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১ লাখ ২২ হাজার মিটার জাল ধ্বংস ও ৩৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, ইলিশ শিকার বন্ধে নিষেধাজ্ঞার সময় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ

প্রকাশের সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬