Dhaka ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 3

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার একটি টং দোকানে চা খেতে আসেন লুৎফুজ্জামান ফকির। এসময় তিনি গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লুৎফুজ্জামান ফকিরের বাড়ি পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলায়।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া চলমান। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১০:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬