Dhaka ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এই এলাকার মানুষের উন্নয়নে জীবন কাটিয়েছি – রাজবাড়ী-১ আসনের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 122

রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ বলেছেন, আমি সারাজীবন এই এলাকার মানুষের কল্যাণে, এই এলাকার মানুষের উন্নয়নে জীবন কাটিয়েছি। আমি আপনাদের মানুষ। জীবনে কোনো অন্যায়ের সাথে আপস করি নাই। কোনো খারাপ কাজের সাথে জড়িত হইনি।
সোমবার বিকেলে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে বিশাল নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী সভাকে ঘিরে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দান লোকে লোকারণ্যে পরিণত হয়। রাজবাড়ী-১ আসন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ খৈয়মের সমর্থনে সমবেত হয়। সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমার জীবনের শৈশবকাল থেকে শুরু করে এই এলাকার খেটে খাওয়া মানুষ, কৃষক, মুটে, মজুর, শ্রমিকসহ সকলের সাথে মিলে মিশে বড় হয়েছি।
এই পৃথিবী থেকে আমি চলে যাবো। আমার বিশ্বাস এই জনপদের মানুষ আমার কথা মনে রাখবে। এই কারণে মানুষের জন্য লড়াই করেছি জীবনভর। মানুষের জন্য সংগ্রাম করেছি। অত্যাচার নীপিড়ন সহ্য করেছি। জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করি। আমি শুধু রাজবাড়ী নয়, বাংলাদেশকে বদলে দিতে চাই। বাংলাদেশের ভাগ্যহত মানুষের জন্য আমি আমার নিজেকে নিয়োজিত করেছি। আগামী প্রজন্মের জন্য চমৎকার একটি রাষ্ট্র চাই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। একটি সুন্দর রাষ্ট্র গড়তে আগামী ১২ তারিখের নির্বাচন গুরুত্বপূর্ণ। আমরা এখানে একটি শান্তিপূর্ণ জনপদ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, টাকা দিয়ে ভোট কেনার ষড়যন্ত্র চলছে। একটা দল গোটা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। টাকা দিয়ে আইডি কার্ড নিচ্ছে, মোবাইল ফোন নিচ্ছে। সকলে সতর্ক থাকবেন। একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। ১২ তারিখে শান্তিপূর্ণ নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের সমসন্ত ক্ষেত্র প্রস্তুত করে রাখবেন। এর ব্যত্যয় ঘটলে এ এলাকার মানুষ বসে থাকবেনা। এই অঞ্চলে আগুন জ্বলবে।
নির্বাচনী সভা শেষে একটি শোভাযাত্রা পুরো শহর প্রদক্ষিণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এই এলাকার মানুষের উন্নয়নে জীবন কাটিয়েছি – রাজবাড়ী-১ আসনের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

প্রকাশের সময় : ১০:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬