Dhaka ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ০৮:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 73

যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক মকছেদ আলী উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পর তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী খেলাধুলার জন্য চাচার বাড়িতে যায়। এ সময় প্রতিবেশী মকছেদ আলী শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, ঘটনার পর শিশুটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক নারীর কাছে ঘটনার কথা জানায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা বুধবার শার্শা থানায় অভিযোগ করেন।

ওসি শামিনুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মহিষা এলাকা থেকে মকছেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

প্রকাশের সময় : ০৮:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬