Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 3

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে কমরেড কমল কৃষ্ণ গুহর প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিচারণ, গণসংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শহরের আজাদী ময়দান এলাকার সংগঠনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আছে দুঃখ আছে মৃত্যু বিরহদহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা।

জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট রাজবাড়ী জেলা কমিটির সমন্বয়ক কমরেড আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী থিয়েটারের সভাপতি বাবলা চৌধুরী, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার সম্পাদক আবু রেজা আশরাফুল মাসুদ বাবু মল্লিক, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড স্বপন কুমার দাস, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, প্রয়াত কমরেড কমল কৃষ্ণ গুহর ভাগ্নি স্বাগতা সরকার, উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার ও কার্যনির্বাহী সদস্য কমল কে সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কমল কৃষ্ণ গুহ ছাত্রজীবন থেকেই প্রতিবাদী ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে ন্যাপের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যুক্ত হন। তার হাত ধরেই রাজবাড়ীতে উদীচীর কার্যক্রম প্রতিষ্ঠা ও বিস্তার লাভ করে।

বক্তারা আরও বলেন, কমল কৃষ্ণ গুহর চিন্তা-চেতনার মূল লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। বর্তমান সময়ে দেশে রাজনৈতিক সংকট চলছে। এ পরিস্থিতিতে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কমল কৃষ্ণ গুহর আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

তারা বলেন, রাজনীতির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন থাকা জরুরি। সংস্কৃতির চর্চা ছাড়া সুস্থ ও মানবিক রাজনীতি গড়ে তোলা সম্ভব নয়।

স্মরণসভায় স্মৃতিচারণের পাশাপাশি গণসংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। গণসংগীত পরিবেশন করেন ধীরেন্দ্রনাথ দাস, মো. আবদুল জব্বার, সুশীল সরকার, চায়না সরকার শর্মী, মলিনা পারভীন, ফিরোজা খাতুন, জান্নাতুল ফেরদৌস, শিরিন সুলতানা ও মুক্তা।

প্রসঙ্গত, কমরেড কমল কৃষ্ণ গুহ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের প্রথম সভাপতি ছিলেন। তিনি ১৯৪৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের ১৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। পরে উদীচীর দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ

প্রকাশের সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬