কালুখালীতে ৩৭ খামারির মাঝে ১১১ ভেড়া বিতরণ
- প্রকাশের সময় : ০৩:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 121
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের প্রকল্পভুক্ত ৩৭ জন নির্বাচিত সুফলভোগীর মধ্যে ১১১টি ভেড়া বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ ভেড়া বিতরণ করা হয়। প্রত্যেক সুফলভোগীকে তিনটি করে ভেড়া দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ ভেড়া বিতরণ করা হয়েছে। ভেড়া পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।






















