Dhaka ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 128

নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সেবাগ্রহীতার বিরুদ্ধে। ওই ব্যক্তি কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, “আপনাকে হত্যা করে লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব।” একই সঙ্গে কর্মকর্তার চলাচলের ওপর নজর রাখার কথাও বলেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় নওগাঁ পৌরসভা ও চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূমি অফিসসহ স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। ঘটনার একটি ভিডিওও এসেছে প্রতিবেদকের হাতে।

ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে সাদা পাঞ্জাবি ও টুপি পরা মোস্তাফিজুর রহমান নামে এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে দেখেই মোস্তাফিজুর রহমান উত্তেজিত হয়ে পড়েন।

ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, “কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেন? এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে লেগেছে ১৫ দিন।”

জবাবে ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, “তিন মাস হলো আইডিতে আছে। দাগ সংশোধন করে নিয়ে আসেন। আমি বলেছি দিয়ে দিবো।”

এরপর উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান বলেন, “সংশোধন করে নিয়ে আসবো, কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেন? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাওয়া-আসা করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন? আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেবো। সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান, সেটি দেখে নিবো।”

সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “এটা হুমকি নয়, সবার সামনে বলছি। আমি এটা করে দেখাবো। এরপর আমার যা হবে হবে।”

মোস্তাফিজুর রহমানের দাবি, গত ১৮ মে নিজের একটি জমির নামজারি (খারিজ) করার জন্য আবেদন করেন তিনি। প্রথমে আবেদনটি বাতিল করা হয়। পরে পুনরায় আবেদন করলেও সেটিও বাতিল করা হয়। এভাবে তাকে বারবার হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে কথা বলতে সহকারী কমিশনার (ভূমি) নিষেধ করেছেন বলেও জানান তিনি।

ওইদিন সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। পরদিন বুধবার (১৯ আগস্ট) দুপুরে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকের সঙ্গে দেখা করলে তিনি বলেন, “বিষয়টি আপস-মীমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।”

তবে নাম প্রকাশ না করার শর্তে নওগাঁয় কর্মরত কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, ভূমি সেবা নিয়ে অসন্তোষ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু তা না করে প্রকাশ্যে অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাদের দাবি, এ ধরনের ঘটনা আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ নেই। ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, “ভূমি অফিসে ঢুকে ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া কোনো ছোটখাটো বিষয় নয়। এই ধরনের ঘটনার আপস-মীমাংসার সুযোগ নেই। আগামী এক সপ্তাহের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আইনগত পদক্ষেপ না নিলে আমি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি

প্রকাশের সময় : ১০:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬