গুরুত্বপূর্ণ সংবাদ:
মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 49
সাপ্তাহিক গণশুনানীতে মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনমুখী ও জবাবদিহিমূলক প্রশাসনের অংশ হিসেবে এ সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার সাধারণ নাগরিকগণ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের কাছে তাদের অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। গণশুনানিতে জেলা প্রশাসক প্রত্যক্ষভাবে নাগরিকদের কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় সমাধান প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। গণশুনানিতে জেলা প্রশাসক একজন প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীর হাতে চলাচলের সুবিধার্থে ক্রাচ তুলে দেন এবং তার পড়ালেখার সার্বিক সহায়তায় হাত বাড়িয়ে দেন।
Tag :

























