Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় অবাধে ইলিশ শিকার অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে জড়িয়ে ধরতেই ভেঙে গেল স্ত্রীর বুকের একাধিক পাঁজর, ভিডিও ভাইরাল আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 3

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ভাইস প্রিন্সিপালের পক্ষে সাফাই গাইতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ।

শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রশ্ন তোলেন, “অনেক বাচ্চাকে আমিও চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?” এ সময় তিনি অভিযুক্ত শিক্ষকের অপরাধের তুলনায় শাস্তি বেশি দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, মাদরাসা ভাঙচুর করা কিংবা ওই শিক্ষককে এভাবে মারধর করা ঠিক হয়নি। শিক্ষক তাঁর শিক্ষার্থীকে ভালোবাসার জায়গা থেকে ভালো ফলাফলের পর চুমু দিতে চেয়েছেন এবং চকলেট দিয়েছেন। অপরাধ যতটুকু, তার শাস্তি ততটুকুই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর দুপুরে টঙ্গীর আউচপড়া এলাকার ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পরবর্তীতে তাঁকে চড়-থাপ্পড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিনকে গ্রেপ্তার করে। উক্ত ঘটনার পরই সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন হাফেজ তাশরীফ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ

প্রকাশের সময় : ১১:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬