Dhaka ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, পুলিশের সন্দেহ

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 2

ঝিনাইদহের শৈলকুপায় এক সৌদিপ্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ পাঁচ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। তবে ঘটনাটিকে সন্দেহজনক মনে করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উপজেলার বসন্তপুর গ্রামে রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সৌদিপ্রবাসী বাধন মোল্লার বাবা মাসুম মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত প্রবাসী বাধন মোল্লার বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ সময় জানালা দিয়ে তাঁর বাবা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বাধ্য করে। পরে তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

সকালে প্রতিবেশীরা মাসুম মোল্লাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘ডাকাতির ঘটনাটি কিছুটা সন্দেহজনক। মাসুম মোল্লার কাছে অনেকের টাকা পাওনা রয়েছে। এ কারণে তিনি ডাকাতির নাটক সাজিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, পুলিশের সন্দেহ

প্রকাশের সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬